[PDF] লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-(Application Form) WB Lakshmir Bhandar Scheme
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি?
বর্তমান রাজ্যের সরকার রাজ্যের গৃহস্ত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প( WB Lakshmir Bhandar Scheme) চালু হয়েছে।
দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার প্রকল্প |
কারা পাবে | গৃহস্থ মহিলা |
মাসিক টাকা | ৫০০-১০০০ হাজার |
বছরে টাকা | ৬-১২ হাজার |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
আবেদন শুরু | ১৬ আগস্ট ২০২১ |
আবেদন শেষ | ১৫ সেপ্টেম্বর ২০২১ |
টাকা ঢোকা শুরু হবে | ১ সেপ্টেম্বর থেকে।। |
আবেদন মাধ্যম | “ দুয়ারে সরকার” কাম্প |
Lakshmir Bhandar প্রকল্পের জন্য যোগ্যতাঃ
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- একজন গৃহস্থ মহিলা হতে হবে।
- ২৫-৬০ বছর বয়স মহিলা।
"লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত মহিলারা মাসিক ১০০০ টাকা করে পাবেন। তফসিলিভুক্ত নন যারা সেই সমস্ত মহিলাদের মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে ।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন?
এই প্রকল্পের টাকা সমস্ত গৃহস্থ মহিলারা পাবেন। প্রতিমাসে এই টাকা দেওয়া হবে।
Lakshmir Bhandar Scheme উদ্দেশ্যে কি?
এই 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের টাকা সরাসরি সকল গৃহস্থ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
Lakshmir Bhandar প্রকল্পে কি কি নথি লাগবে?
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স
- আধার কার্ডের জেরক্স
- SC/ST/ সার্টিফিকেট জেরক্স (If Any)
- ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স
কারা এই প্রকল্পের টাকা পাবে না?
- যারা ইনকাম ট্যাক্স জমা করে। অর্থাৎ যাদের অর্থিক অবস্থা ভালো।
- স্বাস্থ্য সাথীর কার্ড নেই।
- ২ হেক্টরের বেশি জমি আছে তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।
- সরকারি অবসরপ্রাপ্ত মহিলারা আবেদন করতে পারবেন না।
- কোনোরকম ভাতা পেলে আবেদন করা যাবেনা।
কবে থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে?
১ জুলাই আনুষ্ঠানিকভাবে রাজ্য বাজেট ২০২১-এ এই প্রকল্পের কথা ঘোষনা করা হয়েছে।
এই প্রকল্পের কাজ ১৬ই আগষ্ট-১৫ সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। প্রতিটা এলাকায় দূয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন হবে।
সকলের টাকা ব্যাঙ্কে আসা শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।
Lakshmir Bhandar প্রকল্পে আবেদন পদ্ধতি?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম (Form) pdf
নীচে দেওয়া হলো। এটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দিয়ে ফরম ফিলাপ করুন। তারপর নিজের এলাকায় কবে,কোথায়,কিভাবে আবেদন ফর্ম জমা করতে হবে জেনে জমা দিন।
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সকলকে 'দুয়ারে সরকার কেন্দ্রে' দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। বিনামূল্যে ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্মে থাকবে সকলের জন্য ইউনিক নম্বর।
Application Form PDF: Download Now
Official Website: Click Here
Official Full Notification: Download NOW
